যুক্তরাষ্ট্র কর্তৃক বাণিজ্যিক জাহাজে ইরানি ড্রোন হামলার অভিযোগ করার এক দিন পর ইরানে হামলা চালানো হয়েছে। শুক্রবার (২৬ জুন) ইউএস সেন্ট্রাল কমান্ড এ তথ্য নিশ্চিত করেছে।
সেন্টকম জানায়, মার্কিন যুদ্ধবিমানগুলো ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন স্টেশন এবং উপকূলীয় রাডার স্টেশনগুলোতে হামলা চালিয়েছে।
হরমুজ প্রণালি দিয়ে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধির প্রেক্ষাপটে ইরানের এই আচরণ নৌ চলাচলের স্বাধীনতাকে ক্ষুণ্ন করেছে বলে উল্লেখ করা হয়েছে।
এর আগে, শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিঙ্গাপুরের পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ এভার লাভলিতে হওয়া হামলাকে ১৭ জুনের সমঝোতা স্মারকের ‘বোকামিপূর্ণ লঙ্ঘন’ হিসেবে চিহ্নিত করেন।
এই সমঝোতায় লেবাননসহ সব ফ্রন্টে সামরিক অভিযান স্থায়ীভাবে বন্ধ করার আহ্বান জানানো হয়েছিল, যা ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা যুদ্ধ স্থগিত করে।