বুধবার, ১২ আগস্ট, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৩ ফিলিস্তিনি নিরাপত্তা সদস্য

গাজায় ইসরায়েলি হামলায় ৩ ফিলিস্তিনি নিরাপত্তা সদস্য নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও কয়েকজন।

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৩ ফিলিস্তিনি নিরাপত্তা সদস্য

গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরাইলি বাহিনীর নতুন হামলায় অন্তত ৩ ফিলিস্তিনি নিরাপত্তা সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। শুক্রবার (২৬ জুন) গাজার দেইর আল-বালাহ শরণার্থী শিবিরের প্রবেশপথে হামলা চালানো হয়।

ফিলিস্তিনের স্বরাষ্ট্র ও জাতীয় নিরাপত্তা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। নিহত তিনজনই পুলিশ সদস্য ছিলেন। হামলার তীব্র নিন্দা জানিয়ে তারা এটিকে যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে।

ফিলিস্তিনি কর্তৃপক্ষের দাবি, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত বছর কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তির পরও ইসরায়েল একাধিকবার গাজায় হামলা চালিয়েছে।

এছাড়া, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া সমঝোতা স্মারকেও বিভিন্ন ফ্রন্টে ইসরায়েলি হামলা বন্ধের বিষয়টি উল্লেখ ছিল বলে দাবি করা হয়েছে।

ফিলিস্তিনি কর্তৃপক্ষের মতে, গাজা ও লেবাননে চলমান ইসরায়েলি সামরিক অভিযান মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে আরও জটিল করে তুলছে।

বিজ্ঞাপন