শুক্রবার, ২৬ জুন, ২০২৬
ব্রেকিং
অপরাধ

মোহাম্মদপুরে কিশোরকে ছুরিকাঘাতের অভিযোগ, আহত হাসপাতালে

মোহাম্মদপুরে পূর্ব শত্রুতার জেরে কিশোর মারুফকে ছুরিকাঘাত, চিকিৎসাধীন ঢাকা মেডিকেলে।

মোহাম্মদপুরে কিশোরকে ছুরিকাঘাতের অভিযোগ, আহত হাসপাতালে

রাজধানীর মোহাম্মদপুরের বসিলার দয়াল হাউজিংয়ে পূর্ব শত্রুতার জেরে এক কিশোরকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে আহত অবস্থায় মারুফ হোসেন নামে ওই কিশোরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়।

মারুফ হোসেন বরিশাল জেলার বাবুগঞ্জ থানার লাফাদি গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি মোহাম্মদপুর থানার বসিলা দয়াল হাউজিং এলাকায় একটি বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন। আহত মারুফের বাবা কালাম বলেন, তার ছেলে পেশায় একজন রিকশাচালক। স্থানীয় এক কিশোর জয়নালের সাথে তার পূর্ব শত্রুতা ছিল।

কালাম জানান, ঘটনার দিন দুপুর আড়াইটার দিকে জয়নাল মারুফকে ডেকে নিয়ে বাসার সামনে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে মারুফকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রাজু আহমেদ বলেন, "আমরা ঘটনার বিষয়ে জানি এবং আহত কিশোর ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন। ঘটনার কারণ সম্পর্কে তদন্ত চলছে।"

বিজ্ঞাপন