শুক্রবার, ২৬ জুন, ২০২৬
ব্রেকিং
অপরাধ

মুন্সিগঞ্জে মোবাইল চুরির অভিযোগে গণপিটুনিতে তরুণ নিহত

মুন্সিগঞ্জের শ্রীনগরে মোবাইল চুরির অভিযোগে গণপিটুনিতে এক তরুণ নিহত হয়েছেন।

মুন্সিগঞ্জে মোবাইল চুরির অভিযোগে গণপিটুনিতে তরুণ নিহত

মুন্সিগঞ্জের শ্রীনগরে চুরির অভিযোগে গণপিটুনিতে এক তরুণ নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়নের মত্তগ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শাহাদাৎ হোসেন একই এলাকার শামসুল হকের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ওই এলাকায় মসজিদে তাবলীগ জামায়াতের মুসুল্লিদের মোবাইল চুরির ঘটনা ঘটে।

চুরির ঘটনায় জড়িত সন্দেহে স্থানীয়রা শাহাদাৎকে আটক করে গণপিটুনি দেয়। এক পর্যায়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে স্থানীয়রা তার মরদেহ মসজিদের সামনে সড়কে ফেলে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

বিজ্ঞাপন