বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে অনুমতি ছাড়া পারাপার বিপজ্জনক: ইরানের হুঁশিয়ারি

হরমুজ প্রণালিতে অনুমতি ছাড়া পারাপার বিপজ্জনক বলে জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী।

হরমুজ প্রণালিতে অনুমতি ছাড়া পারাপার বিপজ্জনক: ইরানের হুঁশিয়ারি

হরমুজ প্রণালিতে অনুমতি ছাড়া যেকোনো পারাপার অগ্রহণযোগ্য এবং বিপজ্জনক বলে মন্তব্য করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। বৃহস্পতিবার (২৫ জুন) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রকাশিত এক বিবৃতিতে তারা এ হুঁশিয়ারি দেয়।

আইআরজিসি জানায়, হরমুজ প্রণালি দিয়ে চলাচলের একমাত্র অনুমোদিত পথ হলো ইসলামি প্রজাতন্ত্র ইরান কর্তৃক ঘোষিত পথ। নির্ধারিত পথের বাইরে কোনো জাহাজ চলাচল করলে কঠোর পরিণতি ভোগ করতে হবে।

গত সপ্তাহে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারকে উল্লেখ করা হয়েছে যে, আগামী ৬০ দিন বাণিজ্যিক জাহাজগুলো বিনামূল্যে হরমুজ প্রণালি ব্যবহার করতে পারবে। তবে যুদ্ধের স্থায়ী অবসান নিয়ে আলোচনা চলায় ওই সময়ের পর কী ব্যবস্থা কার্যকর হবে, তা এখনও স্পষ্ট নয়।

এদিকে, গত মঙ্গলবার ইরান ও ওমান ঘোষণা করেছে যে, প্রণালি পরিচালনা-সংক্রান্ত সেবার জন্য কী পরিমাণ ব্যয় বা ফি নেওয়া হবে, তা তারা পর্যালোচনা করবে।

অন্যদিকে, এ সপ্তাহে উপসাগরীয় দেশগুলো সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, যুক্তরাষ্ট্র কোনো ধরনের টোল বা ফি মেনে নেবে না।

বিজ্ঞাপন