ইরান ঘোষণা করেছে যে, আগামী ৬০ দিনের জন্য হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের বাণিজ্যিক জাহাজ চলাচল সম্পূর্ণ শুল্কমুক্ত হবে। শুক্রবার (১৯ জুন) তেহরানে এই ঘোষণা দেওয়া হয়।
যুক্তরাষ্ট্রের সাথে সম্পাদিত দ্বিপাক্ষিক সমঝোতা স্মারকের শর্ত অনুযায়ী, এই জলপথে আন্তর্জাতিক জাহাজগুলোকে আগামী দুই মাস ট্রানজিট ফি নেওয়া হবে না। তবে, এই সুবিধা পেতে হলে জাহাজ ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে কিছু কঠোর শর্ত পালন করতে হবে।
জাহাজগুলোকে হরমুজ প্রণালি পাড়ি দেওয়ার অন্তত ৪৮ ঘণ্টা আগে তেহরানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ট্রানজিট অনুমতি চেয়ে আবেদন করতে হবে।
পারস্য উপসাগরের এই জলপথে অতীতে ছিটানো লাইভ মাইন ও বিস্ফোরক থাকার কারণে নিরাপত্তা নিশ্চিত করতে জাহাজের রুট এবং সময়সূচি তেহরানের সাথে সমন্বয় করে নিতে হবে।
যাতায়াতের সময় ইরানের আঞ্চলিক জলসীমার নিরাপত্তা ও পরিবেশ সংক্রান্ত আন্তর্জাতিক ও স্থানীয় সমস্ত নিয়ম কঠোরভাবে অনুসরণ করতে হবে।