শনিবার, ২০ জুন, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মাশহাদে পৌঁছেছেন, বৈঠক আরাঘচির সাথে

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি মাশহাদে পৌঁছেছেন, বৈঠক করবেন আব্বাস আরাঘচির সাথে।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মাশহাদে পৌঁছেছেন, বৈঠক আরাঘচির সাথে

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি ইরানের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে পৌঁছেছেন। শনিবার (২০ জুন) স্থানীয় সময় সকালে তার বহনকারী বিমানটি মাশহাদে অবতরণ করে।

ইরান সফরকালে, নকভি দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে বৈঠকে বসবেন। এই তথ্য নিশ্চিত করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।

তিনি জানান, পূর্বঘোষিত এই সফরটি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান আলোচনার অংশ হিসেবে অনুষ্ঠিত হচ্ছে।

সফরকালে দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক পরিস্থিতি এবং ইরান-যুক্তরাষ্ট্র সংলাপের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নকভি সফরের সময় ইরানি কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠকে অংশগ্রহণ করবেন।

বিজ্ঞাপন