শনিবার, ২০ জুন, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত একই পরিবারের ৪ সদস্য

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত হয়েছে একই পরিবারের ৪ সদস্য।

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত একই পরিবারের ৪ সদস্য

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যস্থতায় লেবাননে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরায়েলি বিমান বাহিনী দক্ষিণ লেবাননে বিমান হামলা চালিয়েছে। শনিবার (২০ জুন) বারিশ শহরে এই হামলায় একই পরিবারের চার সদস্য নিহত হয়েছেন।

লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ‘ন্যাশনাল নিউজ এজেন্সি’ এই হামলাকে ‘গণহত্যা’ হিসেবে বর্ণনা করেছে। সংস্থাটি জানিয়েছে, ইসরায়েলি বিমান থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্র একটি আবাসিক ভবনে আঘাত হানলে ঘটনাস্থলেই বাবা, মা এবং তাঁদের দুই সন্তান নিহত হন।

গত শুক্রবার (১৯ জুন) বিকেল ৪টা থেকে ইসরায়েল এবং ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল। উভয় পক্ষ সাময়িকভাবে শত্রুতা প্রশমনে সম্মত হয়েছিল। কিন্তু চুক্তি স্বাক্ষরের মাত্র কয়েক ঘণ্টার মাথায় ইসরায়েলি যুদ্ধবিমান ও ড্রোন নতুন করে হামলা চালায়।

এই হামলায় দক্ষিণ লেবাননের নাবাতিয়াহ ও বারিশসহ ১০টিরও বেশি এলাকায় হামলা চালানো হয়। লেবাননের চিকিৎসাকর্মী এবং সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দলগুলো ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে কাজ করছে।

বিজ্ঞাপন