বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আশুলিয়ায় ভয়াবহ বিস্ফোরণ: সিলিন্ডার ছড়িয়ে আতঙ্কে স্থানীয়রা টাইফুন দুজুয়ানের তাণ্ডবে বিপর্যস্ত জাপানের পূর্ব উপকূল টাইফুন দুজুয়ান: জাপানে মৃত্যু ও বন্যার সৃস্টি, ভ্রমণ অচল গাজায় ইসরায়েলি হামলায় শিশু সহ তিনজন নিহত ইসরায়েলি বাহিনীর অভিযানে ৫৩ ফিলিস্তিনি যুবক আটক আশুলিয়ায় বিস্ফোরণে ৭ প্রাণহানির পর প্রীতি গ্রুপের কারখানা বন্ধ আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণে নিহত ৭, আহত ১৬ রাজধানীর ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুল ইসলামের স্ত্রীর মরদেহ উদ্ধার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ইশায়াত অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন কুমিল্লায় নিখোঁজ অপ্রতিমের রক্তাক্ত মরদেহ উদ্ধার
খেলাধুলা

মেসি-রোনালদোর দ্বৈরথের সম্ভাবনা ২০২৬ বিশ্বকাপে

২০২৬ বিশ্বকাপে মেসি ও রোনালদোর দ্বৈরথ দেখার স্বপ্ন ফুটবলভক্তদের।

মেসি-রোনালদোর দ্বৈরথের সম্ভাবনা ২০২৬ বিশ্বকাপে

বিশ্ব ফুটবলের দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর সম্ভাব্য শেষ বিশ্বকাপ ঘিরে উন্মাদনা তুঙ্গে। ২০২৬ বিশ্বকাপের নকআউট পর্বে তাদের মুখোমুখি লড়াই দেখার স্বপ্ন দেখছেন কোটি কোটি ফুটবলভক্ত।

মঙ্গলবার (২৩ জুন) রাতে উজবেকিস্তানের বিপক্ষে ৫-০ গোলে পর্তুগিজদের জয়ে ক্রিস্টিয়ানো রোনালদো জোড়া গোল করেছেন। রোনালদোর এই ফর্মে ফেরার পর নতুন করে আলোচনায় এসেছে মেসি-রোনালদো দ্বৈরথ।

বর্তমানে গ্রুপ ‘জে’ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে আর্জেন্টিনা। অন্যদিকে, গ্রুপ ‘কে’-তে পর্তুগালের অবস্থান রয়েছে দ্বিতীয় স্থানে। গ্রুপসেরা হতে হলে তাদের শেষ ম্যাচে কলম্বিয়াকে হারাতে হবে।

ফিফার নকআউট সূচি অনুযায়ী, পর্তুগাল যদি গ্রুপ ‘কে’-এর শীর্ষস্থান দখল করতে পারে, তাহলে তারা ম্যাচ নম্বর ৮৭-তে খেলবে। আর্জেন্টিনা গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে রাউন্ড অব ৩২-এর ম্যাচ নম্বর ৮৬-তে খেলবে।

দুই দলই নিজেদের পরবর্তী ম্যাচগুলো জিততে পারলে কোয়ার্টার ফাইনালের ম্যাচ নম্বর ১০০-তে মুখোমুখি হওয়ার সুযোগ তৈরি হবে। ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা কানসাস সিটিতে।

তবে, যদি পর্তুগাল কলম্বিয়ার বিপক্ষে জয় না পায় এবং গ্রুপ রানার্সআপ হিসেবে নকআউটে ওঠে, তাহলে তাদের নকআউট পথ বদলে যাবে। সে ক্ষেত্রে আর্জেন্টিনার সঙ্গে সম্ভাব্য লড়াই পিছিয়ে যেতে পারে সেমিফাইনাল বা এমনকি ফাইনাল পর্যন্ত।

বিজ্ঞাপন