ফুটবল বিশ্বকাপের ‘এল’ গ্রুপে জমে উঠেছে প্রতিযোগিতা। গ্রুপের অন্যতম শক্তিশালী দল ক্রোয়েশিয়া তলানিতে থাকলেও, ৩ পয়েন্ট করে নিয়ে শীর্ষে ওঠার লড়াইয়ে নামছে ইংল্যান্ড ও ঘানা।
মঙ্গলবার (২৩ জুন) বাংলাদেশ সময় রাত ২টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে। ইংল্যান্ড তাদের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়াকে ৪-২ ব্যবধানে হারিয়ে দারুণ আত্মবিশ্বাসে রয়েছে।
১৯৬৬ সালের বিশ্বচ্যাম্পিয়ন দলটি এবারের আসরে শিরোপার অন্যতম দাবিদার হিসেবে বিবেচিত হচ্ছে। তারা ঘানার বিরুদ্ধে জয়লাভের মাধ্যমে গ্রুপে নিজেদের অবস্থান শক্তিশালী করতে চায়।