বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আশুলিয়ায় ভয়াবহ বিস্ফোরণ: সিলিন্ডার ছড়িয়ে আতঙ্কে স্থানীয়রা টাইফুন দুজুয়ানের তাণ্ডবে বিপর্যস্ত জাপানের পূর্ব উপকূল টাইফুন দুজুয়ান: জাপানে মৃত্যু ও বন্যার সৃস্টি, ভ্রমণ অচল গাজায় ইসরায়েলি হামলায় শিশু সহ তিনজন নিহত ইসরায়েলি বাহিনীর অভিযানে ৫৩ ফিলিস্তিনি যুবক আটক আশুলিয়ায় বিস্ফোরণে ৭ প্রাণহানির পর প্রীতি গ্রুপের কারখানা বন্ধ আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণে নিহত ৭, আহত ১৬ রাজধানীর ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুল ইসলামের স্ত্রীর মরদেহ উদ্ধার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ইশায়াত অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন কুমিল্লায় নিখোঁজ অপ্রতিমের রক্তাক্ত মরদেহ উদ্ধার
খেলাধুলা

জর্ডান ম্যাচের আগে আর্জেন্টিনার রোমেরোর চোটের খবর

জর্ডান ম্যাচের আগে আর্জেন্টিনার রোমেরো হাঁটুর চোটে মাঠ ছাড়লেন।

জর্ডান ম্যাচের আগে আর্জেন্টিনার রোমেরোর চোটের খবর

অস্ট্রিয়ার বিপক্ষে লিওনেল মেসির জোড়া গোলে আর্জেন্টিনার নকআউট পর্ব নিশ্চিত হয়েছে। তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে নামার আগে দুঃসংবাদ পেয়েছে আলবিসেলেস্তেরা।

অস্ট্রিয়ার বিপক্ষে খেলার সময় আর্জেন্টিনার তারকা ডিফেন্ডার ক্রিস্তিয়ান “কুটি” রোমেরো ডান হাঁটুতে আঘাত পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন। এই ঘটনায় আর্জেন্টিনা শিবিরে উদ্বেগ তৈরি হয়েছে। প্রাথমিকভাবে চোট গুরুতর নয় বলেই মনে করা হচ্ছে, তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রোমেরো আগামী ম্যাচে খেলবেন না।

রোমেরোর চোটের বিষয়ে আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনি বলেন, ‘চোট কতটা গুরুতর, সেটা আমরা এখনও জানি না। তবে এটি এমন একটি সমস্যা, যেটা নিয়ে সে আগেও ভুগেছে। আশা করি বিষয়টি গুরুতর কিছু নয়।’

ম্যাচ শেষে রোমেরো নিজেই সমর্থকদের আশ্বস্ত করে বলেন, “আমি জানতাম এমনটা হতে পারে। তিন-চার দিনের মধ্যেই আবার ফিরতে পারব।”

রোমেরোকে মাঠে বেঞ্চে বসে হাঁটুতে বরফ দিতে দেখা যায়। তার পরিবর্তে নিকোলাস ওতামেন্দিকে মাঠে নামান আর্জেন্টিনা কোচ। রোমেরো না থাকায় ২৮ জুন জর্ডান ম্যাচে ওতামেন্দিকে একাদশে দেখা যেতে পারে।

বিজ্ঞাপন