বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আশুলিয়ায় ভয়াবহ বিস্ফোরণ: সিলিন্ডার ছড়িয়ে আতঙ্কে স্থানীয়রা টাইফুন দুজুয়ানের তাণ্ডবে বিপর্যস্ত জাপানের পূর্ব উপকূল টাইফুন দুজুয়ান: জাপানে মৃত্যু ও বন্যার সৃস্টি, ভ্রমণ অচল গাজায় ইসরায়েলি হামলায় শিশু সহ তিনজন নিহত ইসরায়েলি বাহিনীর অভিযানে ৫৩ ফিলিস্তিনি যুবক আটক আশুলিয়ায় বিস্ফোরণে ৭ প্রাণহানির পর প্রীতি গ্রুপের কারখানা বন্ধ আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণে নিহত ৭, আহত ১৬ রাজধানীর ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুল ইসলামের স্ত্রীর মরদেহ উদ্ধার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ইশায়াত অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন কুমিল্লায় নিখোঁজ অপ্রতিমের রক্তাক্ত মরদেহ উদ্ধার
খেলাধুলা

পর্তুগাল জয়ের খোঁজে উজবেকিস্তানের বিরুদ্ধে মাঠে নামছে

পর্তুগাল আজ উজবেকিস্তানের বিরুদ্ধে প্রথম জয়ের খোঁজে মাঠে নামছে।

পর্তুগাল জয়ের খোঁজে উজবেকিস্তানের বিরুদ্ধে মাঠে নামছে

২০২৬ বিশ্বকাপে প্রথম জয়ের খোঁজে মাঠে নামছে পর্তুগাল। আজ বাংলাদেশ সময় রাত ১১টায় টেক্সাসে তাদের প্রতিপক্ষ উজবেকিস্তান।

পূর্ববর্তী ম্যাচে ডিআর কঙ্গোর সঙ্গে গোলশূন্য ড্র করে হতাশাজনক শুরু হয়েছে পর্তুগালের। এই পারফরম্যান্সের কারণে সমালোচিত হয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজের পুরনো ফর্মে ফিরতে চান সিআর সেভেন।

রোনালদোর সামনে রয়েছে টানা ছয় আসরে গোল করার রেকর্ড গড়ার সুযোগ। সমালোচনার মাঝেও উজবেকিস্তানের বিপক্ষে শুরুর একাদশে তাঁর থাকার সম্ভাবনা অনেক বেশি।

চোটের কারণে প্রথম ম্যাচে ছিলেন না রুবেন দিয়াজ। আজকের ম্যাচে তিনি ফিরতে পারেন। মিডফিল্ড সামলাবেন ব্রুনো ফার্নান্দেজ, ভিতিনহা ও জোয়াও নেভেস।

বার্নার্দো সিলভা ও পেড্রো নেতোও নিজেদের সেরাটা দিতে মুখিয়ে আছেন। পর্তুগালের উইঙ্গার ফ্রান্সিসকো কনসেসাও বলেন, ‘শুরুটা ভালো হয়নি। কিন্তু তার মানে এই নয় যে, সব শেষ হয়ে গেছে। আমরা জিততে এসেছি। আশা করি উজবেকিস্তান ম্যাচ দিয়ে ঘুরে দাঁড়াব। প্রথমবার বিশ্বকাপে সুযোগ পেয়ে তারা ভালোই করেছে। সে বিষয়ে আমরা সতর্ক আছি।’

বিজ্ঞাপন