বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আশুলিয়ায় ভয়াবহ বিস্ফোরণ: সিলিন্ডার ছড়িয়ে আতঙ্কে স্থানীয়রা টাইফুন দুজুয়ানের তাণ্ডবে বিপর্যস্ত জাপানের পূর্ব উপকূল টাইফুন দুজুয়ান: জাপানে মৃত্যু ও বন্যার সৃস্টি, ভ্রমণ অচল গাজায় ইসরায়েলি হামলায় শিশু সহ তিনজন নিহত ইসরায়েলি বাহিনীর অভিযানে ৫৩ ফিলিস্তিনি যুবক আটক আশুলিয়ায় বিস্ফোরণে ৭ প্রাণহানির পর প্রীতি গ্রুপের কারখানা বন্ধ আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণে নিহত ৭, আহত ১৬ রাজধানীর ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুল ইসলামের স্ত্রীর মরদেহ উদ্ধার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ইশায়াত অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন কুমিল্লায় নিখোঁজ অপ্রতিমের রক্তাক্ত মরদেহ উদ্ধার
খেলাধুলা

রোনালদোর *জোড়া গোল* উজবেকিস্তানকে হারিয়ে পর্তুগালের জয়

রোনালদোর জোড়া গোলের মাধ্যমে উজবেকিস্তানকে হারিয়ে পর্তুগালের জয়।

রোনালদোর *জোড়া গোল* উজবেকিস্তানকে হারিয়ে পর্তুগালের জয়

ফিফা বিশ্বকাপে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানকে ৫-০ গোলে হারিয়েছে পর্তুগাল। এই জয়ে দলের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো করেছেন জোড়া গোল। মঙ্গলবার (২৩ জুন) বাংলাদেশ সময় রাত ১১টায় ম্যাচটি অনুষ্ঠিত হয়।

প্রথম ম্যাচে কাঙ্ক্ষিত জয় না পাওয়ার পর রোনালদোর ওপর সমালোচনার তীর ধেয়ে আসছিল। তবে ইতিহাস প্রমাণ করে, রোনালদো সমালোচনার মুখে নতুন করে জেগে ওঠেন।

রোনালদোর ক্যারিয়ারের দিকে তাকালে দেখা যায়, তিনি সমালোচনা থেকে শক্তি সংগ্রহ করেন। ২০১৮ বিশ্বকাপের আগে তার ফর্ম নিয়ে সমালোচনা হয়েছিল, কিন্তু স্পেনের বিপক্ষে প্রথম ম্যাচে তিনি একটি হ্যাটট্রিক করে সকলকে স্তব্ধ করে দেন।

চ্যাম্পিয়নস লিগের প্রথম লেগে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে পরাজয়ের পর রোনালদো দ্বিতীয় লেগে হ্যাটট্রিক করে টুর্নামেন্ট থেকে তাদের বিদায় করেন।

ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরে প্রথম ম্যাচেই জোড়া গোল করে তিনি প্রমাণ করেন, এখনও তিনি সিংহাসনে রয়েছেন।

আজ রাতের ম্যাচে রোনালদো আবারও তার চেনা উদযাপন 'Siuuu' দিয়ে দর্শকদের মাতিয়ে দেন। ফুটবল ঈশ্বরের স্ক্রিপ্টে লেখা হলো আরেকটি কামব্যাকের গল্প।

বিজ্ঞাপন