বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আশুলিয়ায় ভয়াবহ বিস্ফোরণ: সিলিন্ডার ছড়িয়ে আতঙ্কে স্থানীয়রা টাইফুন দুজুয়ানের তাণ্ডবে বিপর্যস্ত জাপানের পূর্ব উপকূল টাইফুন দুজুয়ান: জাপানে মৃত্যু ও বন্যার সৃস্টি, ভ্রমণ অচল গাজায় ইসরায়েলি হামলায় শিশু সহ তিনজন নিহত ইসরায়েলি বাহিনীর অভিযানে ৫৩ ফিলিস্তিনি যুবক আটক আশুলিয়ায় বিস্ফোরণে ৭ প্রাণহানির পর প্রীতি গ্রুপের কারখানা বন্ধ আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণে নিহত ৭, আহত ১৬ রাজধানীর ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুল ইসলামের স্ত্রীর মরদেহ উদ্ধার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ইশায়াত অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন কুমিল্লায় নিখোঁজ অপ্রতিমের রক্তাক্ত মরদেহ উদ্ধার
রাজনীতি

সেপ্টেম্বর-অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা

আগামী সেপ্টেম্বর-অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে, জানান তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

সেপ্টেম্বর-অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা

আগামী সেপ্টেম্বর ও অক্টোবর মাস থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি মঙ্গলবার (২৩ জুন) দুপুরে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান।

ব্রিফিংয়ে স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের নেতাদের অংশগ্রহণ নিয়ে একটি প্রশ্নের জবাবে তিনি বলেন, "স্থানীয় সরকার নির্বাচনে কোনো দলই অংশগ্রহণ করবে না। বিএনপিও অংশগ্রহণ করে না, জামায়াতও করে না, আওয়ামী লীগও করবে না।"

ডা. জাহেদ উর রহমান আরও জানান, "হ্যাঁ, বিএনপির একজন নেতা অংশ নিতে পারেন, কিন্তু তিনি সেখানে নির্দলীয় হিসেবে যাবেন।"

তিনি উল্লেখ করেন, অতীতে কেউ আওয়ামী লীগ করলেও, যদি তিনি কোনো অপরাধের সাথে জড়িত না থাকেন বা তার বিরুদ্ধে মামলা না থাকে, তবে তিনি ব্যক্তি হিসেবে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন।

তবে, নির্বাচনে কোনো দলীয় ব্যানার, স্লোগান বা দলীয় কর্মসূচি সামনে আনা যাবে না এবং অপরাধী হলে তাকে বিচারের মুখোমুখি হতে হবে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন