শনিবার, ২০ জুন, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ইরান বছরে ৬০ বিলিয়ন ডলারের তেল রফতানির সম্ভাবনা

ইরান তেল রফতানিতে ৬০ বিলিয়ন ডলারের আয় করতে পারে, জানিয়েছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।

ইরান বছরে ৬০ বিলিয়ন ডলারের তেল রফতানির সম্ভাবনা

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রস্তাবিত সমঝোতা চুক্তি বাস্তবায়িত হলে তেহরানের জন্য তেল ও জ্বালানি রফতানির নতুন বাজার উন্মুক্ত হতে পারে। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, যুদ্ধপূর্ব উৎপাদন সক্ষমতা এবং বর্তমান বাজারদর বিবেচনায়, ইরান তেল বিক্রি থেকে বছরে ৬০ বিলিয়ন ডলারেরও বেশি আয় করতে সক্ষম হবে। বিশ্লেষকরা এ বিষয়কে দেশের অর্থনীতিতে নতুন গতি সঞ্চারের সম্ভাবনা হিসেবে দেখছেন।

সম্ভাব্য চুক্তির আগাম ইঙ্গিত হিসেবে কয়েকটি ইরানি তেলবাহী ট্যাংকার ইতোমধ্যে বন্দর ত্যাগ করেছে। চলতি সপ্তাহে, এসব ট্যাংকারের কিছু যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ রেখা অতিক্রম করেছে বলে দাবি করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, এটি ইরানের প্রত্যাশিত তেল রফতানির পুনরায় শুরু হওয়ার একটি প্রাথমিক সংকেত হতে পারে।

বিজ্ঞাপন