মঙ্গলবার, ০৪ আগস্ট, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

দেশে স্বর্ণের দাম ভরিতে কমেছে ২,২১৬ টাকা

স্বর্ণের দাম ভরিতে ২,২১৬ টাকা কমিয়েছে বাজুস।

দেশে স্বর্ণের দাম ভরিতে কমেছে ২,২১৬ টাকা

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) একদিনের ব্যবধানে দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে।

আজ শনিবার (২০ জুন) সকালে বাজুস একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৬ হাজার ৩৪০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা ভ্যাটসহ। এই দাম গতকালের তুলনায় ২ হাজার ২১৬ টাকা কমেছে।

নতুন এই দাম আজ সকাল ১০টায় কার্যকর হয়েছে। বাজুস জানিয়েছে, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৬ হাজার ১৯২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৫ হাজার ৬৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫১ হাজার ৬৯০ টাকা নির্ধারণ করা হয়েছে।

গতকাল সকালে বাজুস স্বর্ণের দাম সমন্বয় করেছিল, যা ওই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছিল।

বিজ্ঞাপন