বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দেশের বাজারে স্বর্ণের দাম নতুন করে নির্ধারণ করেছে। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমে যাওয়ায় প্রতি ভরিতে সর্বোচ্চ ৪ হাজার ৩৭৪ টাকা কমানো হয়েছে।
নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের প্রতি ভরির দাম ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা।
শুক্রবার (১৯ জুন) সকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। নতুন মূল্য সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। গতকাল বৃহস্পতিবার বাজুস স্বর্ণের দাম সমন্বয় করেছিল, তখন ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা।