মঙ্গলবার, ০৪ আগস্ট, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ১২,৭৬৩ কোটি টাকায় পৌঁছেছে

সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ১২,৭৬৩ কোটি টাকায় পৌঁছেছে।

সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ১২,৭৬৩ কোটি টাকায় পৌঁছেছে

সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ১২ হাজার ৫শ' কোটি টাকার বেশি ছাড়িয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) সুইস ন্যাশনাল ব্যাংক (এসএনবি) প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালে বাংলাদেশি অর্থের পরিমাণ ৪১% বৃদ্ধি পেয়ে ৮৩৪.২ মিলিয়ন সুইস ফ্রাঁতে (প্রায় ১২,৭৬৩ কোটি টাকা) পৌঁছেছে। এটি দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ পরিমাণ।

সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানতের এই পরিসংখ্যান গত চার বছরের মধ্যে সর্বোচ্চ। ২০২৪ সালে রেকর্ডকৃত ৫৯০ মিলিয়ন সুইস ফ্রাঁ থেকে এটি উল্লেখযোগ্য বৃদ্ধি।

২০২১ সালে বাংলাদেশিদের আমানত ৮৭১.১ মিলিয়ন সুইস ফ্রাঁতে পৌঁছেছিল, যা ছিল দেশের ইতিহাসের সর্বোচ্চ পরিমাণ।

বিজ্ঞাপন