সোমবার, ০৩ আগস্ট, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

বাংলাদেশে স্বর্ণের নতুন দাম প্রতি ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা

বাংলাদেশে স্বর্ণের নতুন দাম প্রতি ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা নির্ধারণ করেছে বাজুস।

বাংলাদেশে স্বর্ণের নতুন দাম প্রতি ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা

বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) দেশের বাজারে স্বর্ণের নতুন দাম প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা নির্ধারণ করেছে। বৃহস্পতিবার, ১৮ জুন, এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হবে।

বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং এন্ড প্রাইস মনিটরিংয়ের সভায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে স্বর্ণালঙ্কারের দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দামে, ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা নির্ধারিত হয়েছে।

এছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস জানায়, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে। তবে অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। স্বর্ণালঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।

বিজ্ঞাপন