শুক্রবার, ১৯ জুন, ২০২৬
ব্রেকিং
মস্কোতে ইউক্রেনের সর্ববৃহৎ ড্রোন হামলা, ১৭ জন আহত ময়মনসিংহে স্বামীর সামনে সংঘবদ্ধ ধর্ষণের শিকার নারী ক্যালিফোর্নিয়ায় B-52 বোমারু বিমান দুর্ঘটনা: ৮ জন নিহত লালমনিরহাটে নিখোঁজ শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার গাজায় যুদ্ধবিরতির ৮ মাসেও ইসরায়েলি হামলা, আরও ৭ নিহত রাউজানে যুবদল নেতা মাসুদ হত্যাকাণ্ডে পেশাদার খুনিরা দ্রুত পালিয়েছে ইসরায়েলি বাহিনীর গুলিতে তিন বছরের ফিলিস্তিনি শিশুর মৃত্যু যশোরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেপ্তার ইরানের সাথে যুদ্ধের সমাপ্তি: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চুক্তি রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ৯, কিয়েভের ঐতিহাসিক গির্জায় আগুন
রাজনীতি

গোয়েন্দা বিভাগের এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো

গোয়েন্দা বিভাগের এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

গোয়েন্দা বিভাগের এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৮ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ডিএমপির ডিবির গুলশান বিভাগে দায়িত্ব পালনের সময় মো. গোলাম সাকলায়েন চিত্রনায়িকা পরীমণির সঙ্গে নৈতিকতাবহির্ভূত সম্পর্ক গড়ে তোলেন। পরীমণির সঙ্গে তার বিবাহবহির্ভূত সম্পর্ক এবং সরকারি বাসভবনে স্ত্রীর অনুপস্থিতিতে সময় কাটানোর বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়, যা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে।

এর আগে, ২০২৩ সালের ২০ ফেব্রুয়ারি সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী ‘অসদাচরণ’-এর অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়। তদন্তের পর অভিযোগ প্রমাণিত হওয়ায় দ্বিতীয় দফা কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরামর্শ অনুযায়ী, সাকলায়েনের বিরুদ্ধে ‘বাধ্যতামূলক অবসর’ সূচক গুরুদণ্ড আরোপের সুপারিশ করা হয়। উল্লেখ্য, ২০২১ সালের ১৩ জুন সাভারের বিরুলিয়ায় বোট ক্লাবে ঘটে যাওয়া একটি ঘটনায় পরীমনি ধর্ষণচেষ্টা ও শারীরিক নির্যাতনের অভিযোগে মামলা করেছিলেন, যার তদন্তের অংশ হিসেবে সাকলায়েনের সঙ্গে তার পরিচয় হয়।

বিজ্ঞাপন