কলকাতা হাইকোর্ট বৃহস্পতিবার মমতা ব্যানার্জির বাছাই করা প্রার্থীকে বাদ দিয়ে ঋতব্রত ব্যানার্জিকে বিরোধীদলীয় নেতা ঘোষণা করেছে। বিচারপতি কৃষ্ণা রাওয়ের অন্তর্বর্তী আদেশে এ তথ্য জানা যায়।
বিরোধীদের একটি এফিডেভিট জমা দেওয়ার নির্দেশও দিয়েছেন বিচারপতি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়, কালীঘাটে মিটিংয়ের পর তৃণমূল কংগ্রেসের তরফে শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধীদলীয় নেতা নির্বাচিত করা হয়েছিল। তবে সই জাল মামলায় এই সিদ্ধান্ত বিতর্কের মধ্যে পড়ে।
বহিষ্কৃত তৃণমূল নেতা ঋতব্রত ব্যানার্জি বেশিরভাগ তৃণমূল বিধায়কদের নিয়ে একটি বিদ্রোহী ব্লক গঠন করেন, এবং সেই ব্লকের তরফে তাকে বিরোধীদলীয় নেতা ঘোষণা করা হয়।
বিধানসভায় বাজেট অধিবেশনের সূচনার দিন আদালতের এই নির্দেশ পশ্চিমবঙ্গের রাজনীতিতে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এর ফলে সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির রাজনৈতিক গুরুত্ব কমতে পারে।
মামলার পরবর্তী শুনানি আগামী ২৮ জুলাই অনুষ্ঠিত হবে।