সরকার আগামী চার থেকে ছয় মাসের মধ্যে বাস স্টেশনগুলোতে উল্লেখযোগ্য পরিবর্তন আনতে কাজ করছে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম আজ বৃহস্পতিবার সচিবালয়ে বিএসআরএফের সংলাপে সাংবাদিকদের এই তথ্য জানান।
মন্ত্রী জানান, মেট্রোরেল স্টেশনে পোস্টার, ব্যানার বা বিজ্ঞাপন লাগানোর বিষয়ে জনসচেতনতার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি বলেন, রেল সংকট কাটাতে আগামী জুলাই-আগস্টের মধ্যে ১৫০টি রেলের বগি কেনার পরিকল্পনা রয়েছে।
পদ্মা সেতুর পিলারের পাশে মাটি সরানোর বিষয় নিয়ে গণমাধ্যমের যথাযথ ভূমিকা প্রত্যাশা করেন মন্ত্রী। তিনি বলেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী ১৮০ দিনের যেসব পরিকল্পনা নেওয়া হয়েছে, সরকার তা বাস্তবায়নের পথে রয়েছে।
রাজধানীর সড়কগুলোতে চিহ্নিত সমস্যা সমাধানে সরকার কাজ করছে জানিয়ে মন্ত্রী বলেন, বাস ও মেট্রো মিলিয়ে সরকার একটি মাল্টি যোগাযোগ সিস্টেম চালু করতে চায়।