রবিবার, ০২ আগস্ট, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করবে সরকার: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকারের প্রতিশ্রুতি জানান।

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করবে সরকার: তথ্যমন্ত্রী

বাংলাদেশকে শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, সরকার স্বাধীন গণমাধ্যম নিশ্চিত করতে কাজ করছে।

১৮ জুন বৃহস্পতিবার সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতীয় গণমাধ্যম কমিশনের রুপরেখা প্রণয়নের লক্ষ্যে অনুষ্ঠিত এক কর্মশালায় তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী উল্লেখ করেন, "সরকারসহ কেউ ভুলের ঊর্ধ্বে নয়" এবং গণমাধ্যমকে গঠনমূলকভাবে ভুল ধরিয়ে দেয়ার আহ্বান জানান। তিনি বলেন, গণতান্ত্রিক রাষ্ট্র গড়তে সবাইকে নিয়ে সংস্কার করা হবে।

জহির উদ্দিন স্বপন জানান, এই প্রথম গণমাধ্যমের সবাইকে একসাথে করা সম্ভব হয়েছে, যা দেশের গণমাধ্যমের জন্য বিশাল সুযোগ সৃষ্টি করবে।

তথ্যমন্ত্রী আরও বলেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার সমন্বয়কারীর দায়িত্ব পালন করবে এবং সেই লক্ষ্যে পৌঁছাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

বিজ্ঞাপন