সোমবার, ০৩ আগস্ট, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

চেম্বার আদালতে ব্যারিস্টার সুমনের জামিন স্থগিত

ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের জামিন স্থগিত করেছে আপিল বিভাগের চেম্বার জজ আদালত।

চেম্বার আদালতে ব্যারিস্টার সুমনের জামিন স্থগিত

সুপ্রিম কোর্টের আইনজীবী ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের জামিন স্থগিত করেছে আপিল বিভাগের চেম্বার জজ আদালত। আজ বৃহস্পতিবার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন।

ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করা হয়েছিল গত বছরের জুলাই মাসে গণঅভ্যুত্থানের সময় আদাবর ও যাত্রাবাড়ী থানার হত্যা মামলায়। ২০২৪ সালের ২১ অক্টোবর দিবাগত রাত দেড়টায় রাজধানীর মিরপুর-৬ এলাকা থেকে তাকে আটক করা হয়।

সাবেক স্বতন্ত্র সংসদ সদস্যের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় এবং হবিগঞ্জে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে মিরপুর থানার মামলায় জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়। হাইকোর্ট তাকে জামিন দিয়ে রুল জারি করে।

তবে রাষ্ট্রপক্ষ জামিন স্থগিতের জন্য আপিল করে। আপিল বিভাগের সিদ্ধান্তে সুমনের জামিন বহাল রাখা হয়। পরবর্তীতে হাইকোর্ট বিভাগে আরও দুই মামলায় জামিন পান সৈয়দ সায়েদুল হক সুমন।

বিজ্ঞাপন