শনিবার, ২০ জুন, ২০২৬
ব্রেকিং
অপরাধ

নোয়াখালীতে বিদ্যুতায়িত ছেলেকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু

নোয়াখালীর চাটখিলে বিদ্যুতায়িত ছেলেকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু হয়েছে।

নোয়াখালীতে বিদ্যুতায়িত ছেলেকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু

নোয়াখালীর চাটখিল উপজেলায় পুকুরের বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে চাটখিল পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ছয়ানী টবগা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ওই গ্রামের খোকন চন্দ্র ঘোষের স্ত্রী অঞ্জনা রানী ঘোষ (৩৫) এবং ছেলে রাহুল (৮)। স্থানীয় সূত্রে জানা যায়, দুলাল চন্দ্র ঘোষের মালিকানাধীন একটি পুকুর থেকে মোটর দিয়ে পানি সেচের কাজ চলছিল।

এ সময় খোকন চন্দ্র ঘোষের ছেলে রাহুল মোটরের বিদ্যুতের তার স্পর্শ করলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। ছেলেকে উদ্ধার করতে গিয়ে তার মা অঞ্জনা রানী ঘোষও বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তাদের মৃত্যু ঘটে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

বিজ্ঞাপন