বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
ব্রেকিং
ময়মনসিংহে স্বামীর সামনে সংঘবদ্ধ ধর্ষণের শিকার নারী ক্যালিফোর্নিয়ায় B-52 বোমারু বিমান দুর্ঘটনা: ৮ জন নিহত লালমনিরহাটে নিখোঁজ শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার গাজায় যুদ্ধবিরতির ৮ মাসেও ইসরায়েলি হামলা, আরও ৭ নিহত রাউজানে যুবদল নেতা মাসুদ হত্যাকাণ্ডে পেশাদার খুনিরা দ্রুত পালিয়েছে ইসরায়েলি বাহিনীর গুলিতে তিন বছরের ফিলিস্তিনি শিশুর মৃত্যু যশোরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেপ্তার ইরানের সাথে যুদ্ধের সমাপ্তি: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চুক্তি রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ৯, কিয়েভের ঐতিহাসিক গির্জায় আগুন মিজৌরিতে উড়োজাহাজ বিধ্বস্ত, ১২ জনের মৃত্যু
খেলাধুলা

আজ বিশ্বকাপে রোনালদোর পর্তুগালের মুখোমুখি ডিআর কঙ্গো

আজ রাত ১১টায় বিশ্বকাপে পর্তুগালের মুখোমুখি হবে ডিআর কঙ্গো।

আজ বিশ্বকাপে রোনালদোর পর্তুগালের মুখোমুখি ডিআর কঙ্গো

ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্যারিয়ারে অধরা বিশ্বকাপের খোঁজে আজ রাত ১১টায় ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর মুখোমুখি হবে পর্তুগাল। চল্লিশ পেরোনো সিআর সেভেনের জন্য এটি শেষ বিশ্বকাপ।

ফিফা র‍্যাঙ্কিংয়ে পাঁচ নম্বরে থাকা পর্তুগাল ফেভারিট হিসেবে মাঠে নামবে। অন্যদিকে, ৫২ বছর বিরতির পর বিশ্বকাপে অংশগ্রহণ করতে যাচ্ছে ডিআর কঙ্গো। ইপিএলে খেলা অ্যারন বিসাকা এবং আর্থার মাসাকুর মতো তারকাদের নিয়ে তারা দারুণ কিছু প্রত্যাশা করছে।

‘কে’ গ্রুপের বাকি দুই দল হলো কলম্বিয়া ও উজবেকিস্তান। পর্তুগালের অ্যাটাকিং মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেজ বলেন, ‘সেরা দল তারাই যারা জিতবে। আমাদের দল দারুণ, সেটা বলতে পারি। একক নৈপুণ্য কিংবা দলীয় সমন্বয়ের দুটোই আছে।’

তিনি আরও বলেন, ‘অভিজ্ঞতায়ও এগিয়ে থাকবো। সত্যি বলতে শিরোপা অনেক দূরের কথা। আমরা ম্যাচ বাই ম্যাচ পারফর্ম করার কথা ভাবছি।’

এদিকে, বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে রাতে ইংল্যান্ড ও ক্রোয়েশিয়ার লড়াই অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্রের ডালাসে ম্যাচটি শুরু হবে রাত ২টায়।

কোচ টমাস টুখেলের অধীনে ভারসাম্যপূর্ণ দল নিয়ে মাঠে নামবে একবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড। দলের শক্তির জায়গা হ্যারি কেইন, বেলিংহাম, ডেক্লান রাইসের মতো তারকারা। ইনজুরির কারণে বুকায়ো সাকার খেলা নিয়ে শঙ্কা রয়েছে।

অপরদিকে, অভিজ্ঞ লুকা মদরিচের নেতৃত্বে এবারের বিশ্বকাপে চমক দেখাতে প্রস্তুত ক্রোয়াটরা। ২০১৮ রাশিয়া বিশ্বকাপের ফাইনালিস্ট ক্রোয়েশিয়া সেবার সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়েছিল ২-১ গোলে। সবশেষ কাতার বিশ্বকাপে তারা তৃতীয় সেরা দল হিসেবে খেলে।

বিজ্ঞাপন