বুধবার, ১৭ জুন, ২০২৬
ব্রেকিং
ক্যালিফোর্নিয়ায় B-52 বোমারু বিমান দুর্ঘটনা: ৮ জন নিহত লালমনিরহাটে নিখোঁজ শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার গাজায় যুদ্ধবিরতির ৮ মাসেও ইসরায়েলি হামলা, আরও ৭ নিহত রাউজানে যুবদল নেতা মাসুদ হত্যাকাণ্ডে পেশাদার খুনিরা দ্রুত পালিয়েছে ইসরায়েলি বাহিনীর গুলিতে তিন বছরের ফিলিস্তিনি শিশুর মৃত্যু যশোরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেপ্তার ইরানের সাথে যুদ্ধের সমাপ্তি: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চুক্তি রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ৯, কিয়েভের ঐতিহাসিক গির্জায় আগুন মিজৌরিতে উড়োজাহাজ বিধ্বস্ত, ১২ জনের মৃত্যু মিসৌরিতে বিমান বিধ্বস্ত, পাইলটসহ ১২ স্কাইডাইভার নিহত
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে হামলার পরিকল্পনা নস্যাৎ করেছে এফবিআই

এফবিআই হোয়াইট হাউসে হামলার পরিকল্পনা নস্যাৎ করার দাবি করেছে, গ্রেপ্তার ৫ জনের বিরুদ্ধে অভিযোগ।

হোয়াইট হাউসে হামলার পরিকল্পনা নস্যাৎ করেছে এফবিআই

মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই দাবি করেছে, হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ইভেন্টকে কেন্দ্র করে হামলার পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে। এই ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে মার্কিন বিচার বিভাগ জানিয়েছে।

প্রসিকিউটরদের অভিযোগ, গ্রেপ্তারকৃতদের পরিকল্পনার মধ্যে ছিল বিস্ফোরক বোঝাই ড্রোন ব্যবহার করে আশপাশের ভবনগুলোতে আঘাত করা এবং পরে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করে গুলি চালানো। তারা জনতাকে আতঙ্কিত করে স্নাইপার দলের দিকে ঠেলে দেওয়ার উদ্দেশ্যও নিয়েছিল।

তাদের পরিকল্পনায় দ্বিতীয় ধাপে হোয়াইট হাউসের গেট ভেঙে ভেতরে প্রবেশের পরিকল্পনা ছিল। গ্রেপ্তার হওয়া পাঁচজনের বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, দোষী সাব্যস্ত হলে প্রত্যেকের জন্য যাবজ্জীবন কারাদণ্ড এবং আড়াই লাখ ডলার জরিমানা হতে পারে। আদালতের নথি অনুযায়ী, হামলার সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের নাম উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন