লেবানন ইস্যুতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দায়িত্বশীলতা নিয়ে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া ইসরায়েলের অস্তিত্ব থাকবে না।
ট্রাম্পের এই সতর্কতার পরও দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় ৪ জন নিহত হয়েছে। হামলার নিন্দা জানিয়ে ইরান কঠোর জবাবের হুঁশিয়ারি দিয়েছে। ট্রাম্প বলেন, ‘নেতানিয়াহুকে লেবাননের বিষয়ে আরও দায়িত্বশীল হতে হবে।’
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্টের সতর্কতা উপেক্ষা করে ইসরায়েল লেবাননে হামলা চালিয়েছে, যা হতাহতের ঘটনা ঘটিয়েছে। ইরান অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতা স্মারকের সম্মতির পর ৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানান, ‘যুদ্ধের অবসান মানে শুধু যুদ্ধবিরতি নয়, দখলদারিত্বেরও অবসান।’ তিনি সতর্ক করে বলেন, লেবাননে হামলা অব্যাহত থাকলে তা সমঝোতা স্মারকের লঙ্ঘন হিসেবে গণ্য হবে।
এদিকে, শুক্রবার যুক্তরাষ্ট্র-ইরানের সমঝোতা স্মারকের আনুষ্ঠানিক স্বাক্ষরের আগে মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়া হয়েছে। সুইজারল্যান্ডের বুর্গেনস্টক রিসোর্টে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের প্রধান আলোচক মোহাম্মদ গালিবাফ।