মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

দিল্লির বিমানবন্দরের ঘটনায় দুই দেশের সম্পর্কে প্রভাব পড়বে না: জাহেদ উর রহমান

দিল্লির বিমানবন্দরে প্রবেশে বাধা নিয়ে মন্তব্য করেছেন জাহেদ উর রহমান।

দিল্লির বিমানবন্দরের ঘটনায় দুই দেশের সম্পর্কে প্রভাব পড়বে না: জাহেদ উর রহমান

ভারতের নয়াদিল্লিতে বিমানবন্দরে প্রবেশে বাধা দেওয়ার ঘটনায় দুই দেশের সম্পর্কে কোনও প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।

আজ মঙ্গলবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, "ভারতে ব্যক্তি হিসেবে নয়, রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে গিয়েছিলাম। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছে।"

গত রোববার সন্ধ্যায় দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ জাহেদ উর রহমানকে ঢুকতে বাধা দেয়। পরে অনুমতি দেওয়া হলেও তিনি দিল্লিতে না গিয়ে কলম্বো হয়ে ঢাকায় ফিরে আসেন।

জাহেদ উর রহমান আরও জানান, "কোনভাবেই চাই না, কোনও দেশের সঙ্গে খারাপ পরিস্থিতি তৈরি হোক। তবে এই ঘটনা দুই দেশের সম্পর্কে কোন প্রভাব পড়বে না। এটি পজেটিভ বার্তা হিসেবে ভারতে নেওয়া উচিত।"

তিনি বলেন, পরবর্তীতে ভারতে পক্ষ থেকে আহ্বান থাকলে আবারও দেশটিতে যেতে চান।

এছাড়া, সাবেক আইজিপি বেনজীর আহমেদকে নিয়ে তিনি জানান, দুবাই পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া বেনজীর আহমেদের প্রত্যাবর্তন প্রক্রিয়া চলমান।

জাহেদ উর রহমান আরও বলেন, ১০টি জেলা হাসপাতালে আইসিউ ইউনিট উদ্বোধন করা হয়েছে, যাতে শিশুদের জন্য ভেন্টিলেশনের ব্যবস্থা রাখা হয়েছে। এই প্রকল্পটি বিশ্ব ব্যাংকের অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে।

তিনি বলেন, সুস্থ যাত্রাপালা এবং সার্কাসকে সরকার পুনরুজ্জীবিত করছে।

বিজ্ঞাপন