মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
ব্রেকিং
রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়িচাপা, নিহত ১ ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ লাখের বেশি মানুষ নিরাপদ আশ্রয়ে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে চট্টগ্রামে দম্পতির মৃত্যু ইউক্রেনে রাশিয়ার হামলায় ১৫ জন নিহত, কিয়েভে গুরুতর আক্রমণ মতিঝিলে মেট্রো স্টেশনের নিচে টাইমার সদৃশ বিস্ফোরক উদ্ধার মতিঝিল মেট্রো স্টেশনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা
রাজনীতি

পাকিস্তানের বাজেটে প্রতিরক্ষা খাতে রেকর্ড ৩ ট্রিলিয়ন রুপি বরাদ্দ

পাকিস্তান নতুন বাজেটে প্রতিরক্ষা খাতে ৩ ট্রিলিয়ন রুপি বরাদ্দের ঘোষণা করেছে।

পাকিস্তানের বাজেটে প্রতিরক্ষা খাতে রেকর্ড ৩ ট্রিলিয়ন রুপি বরাদ্দ

পাকিস্তান তাদের প্রতিরক্ষা খাতে বরাদ্দ বাড়িয়ে রেকর্ড ৩ ট্রিলিয়ন রুপির নতুন বাজেট ঘোষণা করেছে। শুক্রবার (১২ জুন) পাকিস্তানের পার্লামেন্টে অর্থমন্ত্রী মুহাম্মদ আওরঙ্গজেব আগামী অর্থবছরের জন্য ১৮ দশমিক ৭৭ ট্রিলিয়ন রুপির প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন।

নতুন বাজেটে আঞ্চলিক নিরাপত্তা ও প্রতিরক্ষা খাতে বরাদ্দের পরিমাণ বিদায়ী বছরের তুলনায় প্রায় ১৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩ ট্রিলিয়ন রুপি হয়েছে। এছাড়া, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্তের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

আইএমএফের পুরোনো ঋণ ও তার সুদ পরিশোধের জন্য পাকিস্তানের ব্যয় হবে ৮ ট্রিলিয়ন রুপিরও বেশি। বাজেট বিশ্লেষকরা জানান, সামরিক ব্যয় বৃদ্ধি পেলেও দেশের ভেতরের উন্নয়ন বাজেট ব্যাপকভাবে সংকুচিত করা হয়েছে।

কর আদায়ের জন্য সরকার অত্যন্ত উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, যা আগামী অর্থবছরের জন্য একটি চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।

বিজ্ঞাপন