শনিবার, ১৩ জুন, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমানের একদিনের সফর

কক্সবাজারে একদিনের সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান।

কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমানের একদিনের সফর

পর্যটন নগরী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি একদিনের সফরে সেখানে দিনভর নানা কর্মসূচিতে অংশ নেবেন। শনিবার (১৩ জুন) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানযোগে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান তিনি।

প্রথমেই প্রধানমন্ত্রী পিএমখালী ইউনিয়নে পাতলী খাল পুনঃখনন কার্যক্রম পরিদর্শনে যাবেন। এরপর তিনি পথসভায় অংশগ্রহণ করবেন।

প্রধানমন্ত্রী ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করবেন এবং মালুমঘাট সংরক্ষিত বনে গাছের চারা রোপণের মাধ্যমে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

এছাড়াও, তিনি জুলাই আন্দোলনে শহিদ ওয়াসিমের কবর জিয়ারত করবেন। নবগঠিত পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন এবং নবগঠিত মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করবেন।

বিকালে চকরিয়া উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত জনসভায় অংশগ্রহণ করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বিজ্ঞাপন