বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
স্পেনে ট্রেন সংঘর্ষে নিহত বেড়ে ৬৪, নিরাপত্তা নিয়ে উদ্বেগ স্পেনে ট্রেনের সংঘর্ষে নিহত ৩০, রেলপথের নিরাপত্তা প্রশ্নবিদ্ধ স্পেনে ট্রেন সংঘর্ষে নিহত ৪৬, উদ্ধার কার্যক্রম চলছে ঘূর্ণিঝড় আরনাবের প্রভাবে ভারতের অন্ধ্র প্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি ভারতের অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডব, সতর্কতা জারি সুদানের ন্যালে ড্রোন হামলায় ২১ নিহত, ৪০ আহত ঘূর্ণিঝড় অর্ণব: অতি প্রবল অবস্থায় পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর চট্টগ্রামের সীতাকুণ্ডে লরি চাপায় নিহত ৫, আহত ৪ সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে ফ্রান্সে জাতিগত হামলায় নিহত ১, আহত ৫, মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা বাড়ছে
জাতীয়

বিশ্বকাপ উদ্বোধনী অনুষ্ঠানে টফির সম্প্রচারে বিঘ্ন, দুঃখ প্রকাশ

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে টফির লাইভ সম্প্রচারে বিঘ্ন ঘটেছে।

বিশ্বকাপ উদ্বোধনী অনুষ্ঠানে টফির সম্প্রচারে বিঘ্ন, দুঃখ প্রকাশ

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রযুক্তিগত সমস্যার কারণে লাইভ সম্প্রচারে বিঘ্ন ঘটেছে। ওটিটি প্ল্যাটফর্ম টফি বৃহস্পতিবার (১১ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

প্রতিষ্ঠানটি জানায়, ডিজিটাল সম্প্রচার ফিড-সংক্রান্ত জটিলতার কারণে উদ্বোধনী ম্যাচের লাইভ স্ট্রিমিংয়ে সাময়িক সমস্যা দেখা দিয়েছে। এর ফলে অনেক দর্শক নিরবচ্ছিন্নভাবে ম্যাচ উপভোগ করতে পারেননি।

টফি জানিয়েছে, এই সমস্যার দ্রুত সমাধানে তারা সম্প্রচার স্বত্বাধিকারী বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-এর সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে। দর্শকদের ধৈর্য ও সহযোগিতার জন্যও কৃতজ্ঞতা প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আপনার অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। সমস্যার সমাধানে আমাদের টিম নিরলসভাবে কাজ করছে। শিগগিরই এ বিষয়ে আরও আপডেট জানানো হবে।’

উল্লেখ্য, বাংলাদেশে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ম্যাচগুলো বিটিভি, টি স্পোর্টস ও সময় টিভির পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্ম টফিতেও সম্প্রচার করা হচ্ছে। টফি এবারের বিশ্বকাপের সব ম্যাচের ডিজিটাল স্ট্রিমিং স্বত্ব পেয়েছে।

উদ্বোধনী ম্যাচ চলাকালে স্ট্রিমিং সমস্যার কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন অনেক দর্শক, যার পর টফি আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করে।

বিজ্ঞাপন