বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
ব্রেকিং
জাপানের কিউশুতে ৭.১ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা সিয়াটলে খাদ্য উৎসবে গুলিতে তিনজন নিহত, আহত চারজন দক্ষিণ-পশ্চিম ইউরোপে দাবানল: ৩২৫,০০০ মানুষ নিরাপদ স্থানে সরানো হয়েছে সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫ সিয়াটলে ফুড ফেস্টিভ্যালের কাছে গোলাগুলিতে দুইজন নিহত, আহত পাঁচ চেরনিহিভে রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে ১০ জন নিহত, শিশু অন্তর্ভুক্ত রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া
জাতীয়

আদ্-দ্বীন হাসপাতাল থেকে রোগীদের অন্যত্র সরানোর নির্দেশ

আদ্-দ্বীন হাসপাতাল থেকে রোগীদের অন্যত্র সরানোর নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

আদ্-দ্বীন হাসপাতাল থেকে রোগীদের অন্যত্র সরানোর নির্দেশ

রাজধানীর আদ্-দ্বীন হাসপাতাল থেকে রোগীদের অন্য হাসপাতালে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া চলছে। স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনার ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গতকাল বৃহস্পতিবার, হাসপাতালটিতে ৪১৬ জন রোগী ভর্তি ছিলেন। আজ শুক্রবার (১২ জুন) সকাল পর্যন্ত ১৭৬ জন রোগীকে তাদের স্বজনরা অন্যত্র সরিয়ে নিয়েছেন। বর্তমানে হাসপাতালে ২৪৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে, স্বাস্থ্য অধিদফতরের লাইসেন্স বাতিলের বিরুদ্ধে আগামী রোববার স্বাস্থ্য মন্ত্রণালয়ে আপিল করার পরিকল্পনা করছে আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ। স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক প্রভাত চন্দ্র বিশ্বাস জানান, হাসপাতাল কর্তৃপক্ষের কারণ দর্শানোর নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ আগামী ৩০ দিনের মধ্যে এই আদেশের বিরুদ্ধে আপিল করার সুযোগ পাবেন। লাইসেন্স বাতিলের পাশাপাশি রোগীদের দ্রুত অন্যত্র সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের সিদ্ধান্তের পর আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগ পর্যন্ত রোগীদের স্বার্থে হাসপাতালের নিয়মিত কার্যক্রম অব্যাহত রাখার সুযোগ আশা করছেন তারা।

বিজ্ঞাপন