মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
ব্রেকিং
সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫ সিয়াটলে ফুড ফেস্টিভ্যালের কাছে গোলাগুলিতে দুইজন নিহত, আহত পাঁচ চেরনিহিভে রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে ১০ জন নিহত, শিশু অন্তর্ভুক্ত রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়িচাপা, নিহত ১ ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ লাখের বেশি মানুষ নিরাপদ আশ্রয়ে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে চট্টগ্রামে দম্পতির মৃত্যু
জাতীয়

পুলিশ সুপার পদমর্যাদার ১২ কর্মকর্তার বদলি ও সংযুক্তি

পুলিশ সুপার ও উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার ১২ কর্মকর্তার বদলি ও সংযুক্তির ঘোষণা।

পুলিশ সুপার পদমর্যাদার ১২ কর্মকর্তার বদলি ও সংযুক্তি

রাষ্ট্রপতির আদেশক্রমে বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার এক প্রজ্ঞাপনে ১২ জন পুলিশ সুপার এবং উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার কর্মকর্তার বদলি ও সংযুক্তির ঘোষণা করা হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আবু সাইমকে পঞ্চগড় জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। একই সঙ্গে পঞ্চগড় থেকে ঢাকায় পুলিশ অধিদপ্তরের রিপোর্টকৃত পুলিশ সুপার মিজানুর রহমানকে পুলিশ অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে।

এছাড়া, ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মনিরুল ইসলামকে মৌলভীবাজারের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে, এবং মৌলভীবাজারের পুলিশ সুপার মো. রিয়াজুল ইসলামকে ঢাকায় পুলিশ অধিদপ্তরে রিপোর্ট করার নির্দেশ দেওয়া হয়েছে।

ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিনকে নোয়াখালীর পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। নোয়াখালীর পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেনকে সিআইডিতে বদলি করা হয়েছে।

এছাড়া, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছানকে ঝিনাইদহের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে, এবং ঝিনাইদহের পুলিশ সুপার মো. মাহফুজ আফজালকে এপিবিএনে বদলি করা হয়েছে।

সিআইডির বিশেষ পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে ফেনীর পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মাহবুব আলম খানকে পুলিশ অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন