বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
ঘূর্ণিঝড় আরনাবের প্রভাবে ভারতের অন্ধ্র প্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি ভারতের অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডব, সতর্কতা জারি সুদানের ন্যালে ড্রোন হামলায় ২১ নিহত, ৪০ আহত ঘূর্ণিঝড় অর্ণব: অতি প্রবল অবস্থায় পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর চট্টগ্রামের সীতাকুণ্ডে লরি চাপায় নিহত ৫, আহত ৪ সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে ফ্রান্সে জাতিগত হামলায় নিহত ১, আহত ৫, মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা বাড়ছে জর্ডানে গির্জায় সন্ত্রাসী হামলায় ৭ জন নিহত, ৩ দিনের রাষ্ট্রীয় শোক পাবনায় শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসা পরিচালক আটক তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্পে ১৮ জনের মৃত্যু
জাতীয়

থাই রাজকন্যা বাজরাকিতিইয়াভার মৃত্যু, রাজপরিবারে শূন্যতা

থাই রাজকন্যা বাজরাকিতিইয়াভার মৃত্যু, রাজপরিবারে শূন্যতা সৃষ্টি।

থাই রাজকন্যা বাজরাকিতিইয়াভার মৃত্যু, রাজপরিবারে শূন্যতা

টানা চার বছর কোমায় থাকার পর থাইল্যান্ডের প্রভাবশালী রাজকন্যা বাজরাকিতিইয়াভা শুক্রবার (১২ জুন) সকালে মৃত্যুবরণ করেছেন। তার বয়স হয়েছিল ৪৭ বছর।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ব্যাংককের চুলালংকর্ন মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তার মৃত্যু ঘটে। তিনি বর্তমান থাই রাজা মহা ভাজিরালংকর্নের সাত সন্তানের মধ্যে সবচেয়ে বড় এবং রাজসিংহাসনের সম্ভাব্য উত্তরাধিকারী ছিলেন।

রাজকন্যা বাজরাকিতিইয়াভা ২০২২ সালের ডিসেম্বর মাসে কুকুরের প্রশিক্ষণ প্রতিযোগিতার সময় হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন। চিকিৎসকরা জানান, ব্যাকটেরিয়া সংক্রমণের কারণে তার হৃদযন্ত্রে তীব্র প্রদাহ সৃষ্টি হয় এবং অনিয়মিত হার্টবিটের ফলে তিনি অচেতন হয়ে পড়েন।

উন্নত চিকিৎসার জন্য তাকে লাইফ সাপোর্টে রাখা হয়, যেখানে কৃত্রিম উপায়ে তার হৃদযন্ত্র, ফুসফুস ও কিডনি সচল রাখা হয়েছিল।

বাজরাকিতিইয়াভা পেশায় আইনবিদ ছিলেন এবং থাইল্যান্ডের হয়ে জাতিসংঘে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছিলেন। তার এই অকাল মৃত্যু থাই রাজপরিবারের জন্য একটি বড় ক্ষতি, যা দেশের রাজতান্ত্রিক শাসনব্যবস্থার ভবিষ্যৎ উত্তরাধিকার নির্ধারণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।

বিজ্ঞাপন