শনিবার, ১৩ জুন, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

হানিফ-ইনুর মানবতাবিরোধী অপরাধের মামলার রায় শিগগিরই ঘোষণা

হানিফ ও ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় শিগগিরই ঘোষণা হতে পারে।

হানিফ-ইনুর মানবতাবিরোধী অপরাধের মামলার রায় শিগগিরই ঘোষণা

আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় এ মাসের মধ্যে ঘোষণা হতে পারে। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানিয়েছেন, কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা এবং ১৪ দলের বৈঠকে কারফিউয়ের সিদ্ধান্ত নেওয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ উপস্থাপন করা হয়েছে।

রাষ্ট্রপক্ষ যথাযথ শাস্তির প্রত্যাশা করছে। গত বুধবার, মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। এই মামলায় হানিফসহ চারজন আসামি রয়েছেন, যাদের মধ্যে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী এবং শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা পলাতক রয়েছেন।

গত বছরের ২ নভেম্বর অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলার বিচার শুরু হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, 'কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা এবং ১৪ দলের বৈঠকে কারফিউয়ের সিদ্ধান্ত নেওয়ার অভিযোগে পর্যাপ্ত প্রমাণ উপস্থাপন করা হয়েছে। আশা করি তাদের যথাযথ শাস্তি হবে।'

এদিকে, একই ট্রাইব্যুনালে আরেক মামলায় হাসানুল হক ইনুর বিচার ১৪ মে শেষ হয়েছে। ইনুর আইনজীবী সিফাত মাহমুদ বলেন, 'শেখ হাসিনার সাথে ফোনালাপ ও বৈঠকে উপস্থিত থাকলেও তারা হত্যায় কোনো উস্কানি দেননি। রাষ্ট্রপক্ষ কোনো অভিযোগ প্রমাণ করতে পারেনি।'

ট্রাইব্যুনাল আইন অনুযায়ী বিরতিহীনভাবে বিচার চলায় দ্রুত বিচার সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন প্রসিকিউশন।

বিজ্ঞাপন