অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তুলতে এবারের বাজেটে ব্যবস্থা রাখা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১০ জুন) দুপুরে জাতীয় সংসদের বাজেট অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান।
প্রধানমন্ত্রী বলেন, বিদেশি বিনিয়োগ আকর্ষণে নতুন ব্যবস্থা নেওয়া হয়েছে। সরকার বিদেশি বিনিয়োগ নিয়ে আসলে দেড় শতাংশ কমিশন দেবে।
তিনি আরও জানান, সরকারের শূন্য পদগুলোয় দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। প্রশাসনে জবাবদিহিতা নিশ্চিত করতে প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ গ্রহণের কথাও জানান তিনি।
সেবাপ্রদান ব্যবস্থাকে আরও বেশি ডিজিটালাইজড করার পরিকল্পনার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, প্রশাসনিক দফতরে সাধারণ মানুষকে হয়রানিমুক্ত সেবা প্রদানের জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকার তৎপর বলেও জানান প্রধানমন্ত্রী। তিনি সংসদীয় নেতা হিসেবে সংরক্ষিত নারী সদস্যদের দায়িত্ব দেওয়ার প্রশ্নে বলেন, দেশের সম-উন্নয়নে বিশ্বাসী সরকার।
সরকার দলীয় সদস্যরা নিজ আসনের উন্নয়ন তদারকি করবেন, সেইসাথে বিরোধী দলের সদস্যরাও সমসুযোগ ও বরাদ্দ পাবেন বলেও উল্লেখ করেন তিনি।