মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
ব্রেকিং
সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫ সিয়াটলে ফুড ফেস্টিভ্যালের কাছে গোলাগুলিতে দুইজন নিহত, আহত পাঁচ চেরনিহিভে রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে ১০ জন নিহত, শিশু অন্তর্ভুক্ত রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়িচাপা, নিহত ১ ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ লাখের বেশি মানুষ নিরাপদ আশ্রয়ে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে চট্টগ্রামে দম্পতির মৃত্যু
রাজনীতি

জাতীয় সংসদে আগামীকাল বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী

জাতীয় সংসদে আগামীকাল ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

জাতীয় সংসদে আগামীকাল বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী

আগামীকাল বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

এটি তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের প্রথম বাজেট। সরকার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রণয়নের পরিকল্পনা করেছে।

বৈশ্বিক ঝুঁকি মোকাবেলা, ভর্তুকি ও সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে ব্যয় বৃদ্ধি, সুদ পরিশোধের চাপ এবং সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামোর সুপারিশ বাস্তবায়নের কারণে ব্যয়ের পরিমাণ বাড়ছে।

অর্থনীতি পুনরুদ্ধার, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধিকে অগ্রাধিকার দেওয়া হলেও বাজেটের অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকার রেকর্ড ঘাটতি আসছে।

আগামী অর্থবছরে মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য স্থির করা হচ্ছে। পরিচালন ব্যয়ে ৬৭ শতাংশ অর্থ রাখা হচ্ছে।

এছাড়া, এডিপি, ঋণ ও অগ্রিম এবং খাদ্য হিসাবে অর্থ যাবে। বাজেট বাস্তবায়নে অর্থের সংস্থানে সবচেয়ে বেশি নির্ভরতা এনবিআরের ওপর। এরপর অভ্যন্তরীণ ঋণ, বৈদেশিক ঋণ ও অন্যান্য উৎস রয়েছে।

বিজ্ঞাপন