শনিবার, ১৩ জুন, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

মানবতাবিরোধী অপরাধের মামলায় হানিফসহ ৪ জনের রায় ঘোষণা হবে যে কোনো দিন

মানবতাবিরোধী অপরাধের মামলায় হানিফসহ ৪ জনের বিরুদ্ধে যুক্তিতর্ক শেষ, রায় ঘোষণা হবে যে কোনো দিন।

মানবতাবিরোধী অপরাধের মামলায় হানিফসহ ৪ জনের রায় ঘোষণা হবে যে কোনো দিন

কুষ্টিয়ায় ৬ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফসহ ৪ জনের বিরুদ্ধে যুক্তিতর্ক শেষ হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বুধবার (১০ জুন) আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন সম্পন্ন হয়।

রাষ্ট্রপক্ষের প্রসিকিউশন ৭ জুন মামলার ৪ আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করে এবং সর্বোচ্চ শাস্তির আবেদন জানায়। এরপর আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য করা হয়।

এদিকে, রামপুরায় তরুণকে গুলি ও দুজনকে হত্যা মামলায় আসামি এএসআই চঞ্চল চন্দ্র সরকার আজ ফের সাফাই সাক্ষ্য দেবেন। ট্রাইব্যুনাল আরও একজন নতুন সাফাই সাক্ষিকে সাক্ষ্য দেয়ার অনুমতি দিয়েছে।

শাপলা চত্ত্বর হত্যাযজ্ঞের ঘটনায় অধিকতর তদন্তের স্বার্থে ৭১ টিভির লাইসেন্সসহ যাবতীয় নথি চেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

বিজ্ঞাপন