মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
ব্রেকিং
সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫ সিয়াটলে ফুড ফেস্টিভ্যালের কাছে গোলাগুলিতে দুইজন নিহত, আহত পাঁচ চেরনিহিভে রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে ১০ জন নিহত, শিশু অন্তর্ভুক্ত রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়িচাপা, নিহত ১ ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ লাখের বেশি মানুষ নিরাপদ আশ্রয়ে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে চট্টগ্রামে দম্পতির মৃত্যু
অর্থনীতি

ক্রীড়াকে অর্থনৈতিক খাত হিসেবে গড়ে তোলার প্রস্তাব নতুন বাজেটে

নতুন বাজেটে ক্রীড়াকে অর্থনৈতিক খাত হিসেবে গড়ে তোলার প্রস্তাব এসেছে।

ক্রীড়াকে অর্থনৈতিক খাত হিসেবে গড়ে তোলার প্রস্তাব নতুন বাজেটে

নতুন সরকারের প্রথম বাজেটে ক্রীড়াকে একটি পূর্ণাঙ্গ অর্থনৈতিক খাত হিসেবে গড়ে তোলার প্রস্তাব এসেছে। অর্থমন্ত্রী এ বাজেটে খেলাধুলাকে পেশা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ক্রীড়া ভাতা প্রদানের পাশাপাশি ৬৪ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের প্রস্তাব করেছেন।

প্রধানমন্ত্রীর স্বপ্ন 'নতুন কুঁড়ি স্পোর্টস' এর আওতায় ২০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এ উদ্যোগের মাধ্যমে ১২-১৪ বছরের প্রতিভাবান ক্রীড়া শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হবে। ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিকস, ব্যাডমিন্টন, দাবা, সাঁতার ও মার্শাল আর্ট; এই ৮টি খেলা বৃত্তির আওতায় থাকবে।

এছাড়া, 'স্পোর্টস ডিপ্লোম্যাসি' নামে সরকারের আরেকটি উদ্যোগের মাধ্যমে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। এতে খেলাধুলোর মাধ্যমে দেশের ব্র্যান্ডিং বাড়ানোর চেষ্টা করা হবে।

সরকারের লক্ষ্য হলো প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি খেলাধুলায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করা। নিয়মিত প্রতিযোগিতা ও টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মকে ক্রীড়াঙ্গনমুখী করা হবে।

২০২৬-২৭ অর্থবছরের বাজেটে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জন্য ২ হাজার ৫৮৬ কোটি ৬ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। বাজেটে ক্রীড়া খাতকে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে।

বিজ্ঞাপন