মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
ব্রেকিং
ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়িচাপা, নিহত ১ ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ লাখের বেশি মানুষ নিরাপদ আশ্রয়ে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে চট্টগ্রামে দম্পতির মৃত্যু ইউক্রেনে রাশিয়ার হামলায় ১৫ জন নিহত, কিয়েভে গুরুতর আক্রমণ মতিঝিলে মেট্রো স্টেশনের নিচে টাইমার সদৃশ বিস্ফোরক উদ্ধার মতিঝিল মেট্রো স্টেশনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ইরানে টানা ১৩তম রাতে যুক্তরাষ্ট্রের সামরিক হামলা
আন্তর্জাতিক

ইরানি প্রেসিডেন্টের যুক্তরাষ্ট্রের সাথে সংলাপের আহ্বান

ইরানি প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি সংলাপের আহ্বান জানিয়েছেন সংকট নিরসনে।

ইরানি প্রেসিডেন্টের যুক্তরাষ্ট্রের সাথে সংলাপের আহ্বান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান ঘটাতে সরাসরি সংলাপ ও আলোচনা করার আহ্বান জানিয়েছেন। বুধবার (১০ জুন) ব্রিটিশ সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে।

পেজেশকিয়ান বলেন, দুই দেশের সম্পর্ক বর্তমানে এমন এক পর্যায়ে অবস্থান করছে, যেখানে আলোচনা ছাড়া কোনো সমাধান সম্ভব নয়। ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি এই পরিস্থিতির অবসানের ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেন, ‘যদি আমরা এই অবস্থার বাইরে যেতে চাই, তাহলে আমাদের কী করতে হবে?’

তিনি আরও জানান, নেতা আলোচনা চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছেন এবং নির্দেশ দিয়েছেন, ‘যাও এবং বিষয়টি সমাধান করো।’

এদিকে, ৮ এপ্রিলের মার্কিন-ইরান যুদ্ধবিরতির পর থেকে তেহরান অভিযোগ করছে যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সামরিক হামলা চালিয়ে যুদ্ধবিরতি লঙ্ঘন করছে। ইরানের দাবি, আলোচনার সময়ও যুক্তরাষ্ট্র তাদের লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।

অন্যদিকে, ইসরায়েল লেবাননে ব্যাপক হামলা চালানোর অভিযোগ উঠেছে, যা যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী সীমিত থাকার কথা ছিল।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সাথে একটি চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছে ওয়াশিংটন। তবে এখন পর্যন্ত আলোচনায় উল্লেখযোগ্য কোনো অগ্রগতির ইঙ্গিত পাওয়া যায়নি।

বিজ্ঞাপন