মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
ব্রেকিং
সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫ সিয়াটলে ফুড ফেস্টিভ্যালের কাছে গোলাগুলিতে দুইজন নিহত, আহত পাঁচ চেরনিহিভে রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে ১০ জন নিহত, শিশু অন্তর্ভুক্ত রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়িচাপা, নিহত ১ ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ লাখের বেশি মানুষ নিরাপদ আশ্রয়ে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে চট্টগ্রামে দম্পতির মৃত্যু
আন্তর্জাতিক

সীমান্তে পুশ-ইনের চেষ্টা আইনবিরোধী: বিশেষজ্ঞদের মতামত

সীমান্তে ভারতের পুশ-ইন চেষ্টাকে আইনবিরোধী বলছেন বিশেষজ্ঞরা, মানবিক সংকট সৃষ্টি হচ্ছে।

সীমান্তে পুশ-ইনের চেষ্টা আইনবিরোধী: বিশেষজ্ঞদের মতামত

সীমান্তে ভারতের পুশ-ইন চেষ্টাকে আন্তর্জাতিক আইনবিরোধী বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। তারা মনে করেন, মানবিক দিক বিবেচনায় বিপন্ন মানুষকে শূন্য রেখায় ফেলে না রেখে সাময়িক আশ্রয় দেওয়া উচিত।

বিশেষজ্ঞরা বলেন, মানুষের দুর্ভোগে বেশি দায়িত্ব ভারতের। আইন মেনে দ্রুত সমস্যা সমাধানে ভারতের প্রতি আহ্বান জানানো হয়েছে। মে'র শুরু থেকে সীমান্তে বিএসএফের একের পর এক পুশ-ইন চেষ্টার ফলে নতুন আলোচনার সৃষ্টি হয়েছে।

ঠাকুরগাঁও, লালমনিরহাট, নওগাঁ, পঞ্চগড়সহ বিভিন্ন সীমান্তে প্রতিদিনই পুশ-ইন চেষ্টা এবং তা প্রতিরোধের খবর পাওয়া যাচ্ছে। পরিসংখ্যান অনুযায়ী, জুনের শুরু থেকে বিভিন্ন পয়েন্টে প্রায় ২০টি পুশ-ইন চেষ্টা হয়েছে।

বেশ কিছু জায়গায় নারী ও শিশুদের শূন্যরেখায় অসহায় অবস্থায় ফেলে রাখা হয়েছে। শরণার্থী ও অভিবাসন বিশেষজ্ঞ আসিফ মুনীর বলেন, ‘পুশ-ইন ও সীমান্ত হত্যা অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক- দুই ধরনের আইনেরই লঙ্ঘন। মানুষকে শূন্যরেখায় ফেলে রাখা মানবিক সংকট তৈরি করে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

সাবেক রাষ্ট্রদূত হুমায়ূন কবির বলেন, ‘পুশ-ইনের ক্ষেত্রে ভারত তার নিজের আইনই মানছে না। অনুসরণ করছে না কূটনৈতিক কাঠামোও। শুধু রাজনীতিকে গুরুত্ব দেওয়া হচ্ছে।’

পুশ-ইনের কারণে মানবিক সংকটের পাশাপাশি সংঘাতের শঙ্কা তৈরি হচ্ছে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা।

বিজ্ঞাপন