শনিবার, ১৩ জুন, ২০২৬
ব্রেকিং
অপরাধ

মাদারীপুরে পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, আটক ৫

মাদারীপুরে পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, আটক ৫।

মাদারীপুরে পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, আটক ৫

মাদারীপুরে সোমবার (৮ জুন) রাতে পুলিশ কর্তৃক গ্রেফতার হওয়া দুই আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালানো হয়েছে। এ ঘটনায় পুলিশ পাঁচজনকে আটক করেছে।

শহরের পুরাতন বিসিক শিল্পনগরী এলাকায় মাদক মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি সবুজ এবং হত্যা মামলার আসামি আরিফ চৌকিদারকে গ্রেফতার করা হয়। আটককৃতদের অনুসারীরা তাদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

পুলিশ জানায়, আসামিদের গ্রেফতার করার পর তাদের পক্ষের লোকজন থানার সামনে হট্টগোল সৃষ্টি করে এবং থানাকে ঘেরাও করার চেষ্টা করে।

এসময় আসামিদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা হলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আরও পাঁচজনকে আটক করে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন