শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ২৫২ জন আটক

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ২৫২ জন আটক করেছে পুলিশ।

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ২৫২ জন আটক

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে পুলিশ ২৫২ জনকে আটক করেছে। গতকাল বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত জেলার ১৮টি থানায় অভিযান পরিচালনা করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, জেলা পুলিশ ও ডিবি পুলিশের যৌথ উদ্যোগে এই অভিযান চালানো হয়। মহানগরীসহ যেসব স্থানে কিশোর বয়সী বখাটেদের উৎপাত রয়েছে, সেসব স্থানে অভিযান চালানো হয়েছে।

কিশোর গ্যাং দমনে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ। গত মাসে কুমিল্লায় ১৩ বছরের কিশোর ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিমের হত্যাকাণ্ডের ঘটনা দেশজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি করে।

এই হত্যাকাণ্ডের পর প্রশাসন নড়ে বসে এবং ইতোমধ্যে জেলায় কয়েক দফায় কিশোর গ্যাংবিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে।

বিজ্ঞাপন