মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
ব্রেকিং
রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়িচাপা, নিহত ১ ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ লাখের বেশি মানুষ নিরাপদ আশ্রয়ে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে চট্টগ্রামে দম্পতির মৃত্যু ইউক্রেনে রাশিয়ার হামলায় ১৫ জন নিহত, কিয়েভে গুরুতর আক্রমণ মতিঝিলে মেট্রো স্টেশনের নিচে টাইমার সদৃশ বিস্ফোরক উদ্ধার মতিঝিল মেট্রো স্টেশনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা
অপরাধ

গোপালগঞ্জে পিকআপ-ট্রাক সংঘর্ষে নিহত ১, আহত ১

গোপালগঞ্জে পিকআপ-ট্রাক সংঘর্ষে একজন নিহত ও একজন আহত হয়েছেন।

গোপালগঞ্জে পিকআপ-ট্রাক সংঘর্ষে নিহত ১, আহত ১

গোপালগঞ্জের মুকসুদপুরে মালবাহী পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মাসুদ শেখ (৩৫) নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় পিকআপের চালক আহত হয়েছেন।

আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার সেবা গ্রিনলাইন ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাসুদ শেখ বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার বাসিন্দা এবং তিনি পিকআপের হেলপার ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে পোলট্রি ফিড নিয়ে খুলনাগামী একটি ট্রাক এবং খুলনা থেকে ইজিবাইকের যন্ত্রাংশ নিয়ে ঢাকাগামী একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে ট্রাক ও পিকআপ সড়কের ওপর উল্টে যায়।

পিকআপের হেলপার মাসুদ শেখ গুরুতর আহত হন। পরে মুকসুদপুর ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা তাকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) সোহেল মিয়া জানান, দুর্ঘটনার ফলে মাসুদ শেখ গাড়ির ভেতরে আটকা পড়েন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ট্রাকের চালক ও হেলপার দুর্ঘটনার পর ট্রাক ফেলে পালিয়ে যান।

তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বিজ্ঞাপন