বুধবার, ২৯ জুলাই, ২০২৬
ব্রেকিং
সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫ সিয়াটলে ফুড ফেস্টিভ্যালের কাছে গোলাগুলিতে দুইজন নিহত, আহত পাঁচ চেরনিহিভে রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে ১০ জন নিহত, শিশু অন্তর্ভুক্ত রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়িচাপা, নিহত ১ ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ লাখের বেশি মানুষ নিরাপদ আশ্রয়ে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে চট্টগ্রামে দম্পতির মৃত্যু
খেলাধুলা

বাংলাদেশে ১৩ জোনে বড়পর্দায় বিশ্বকাপ দেখাবে ঢাকা ফুটবল ফিয়েস্তা

ঢাকায় ১৩ জোনে বড়পর্দায় বিশ্বকাপ দেখাবে ঢাকা ফুটবল ফিয়েস্তা।

বাংলাদেশে ১৩ জোনে বড়পর্দায় বিশ্বকাপ দেখাবে ঢাকা ফুটবল ফিয়েস্তা

বিশ্বকাপ এবং বাংলাদেশের ফুটবল সংস্কৃতিকে একত্রিত করার উদ্দেশ্যে শুরু হচ্ছে ‘ঢাকা ফুটবল ফিয়েস্তা’। আগামী ৯ জুন রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এই আয়োজন শুরু হবে।

দেশব্যাপী মোট ১৩টি জোনে বড়পর্দায় বিশ্বকাপের প্রতিটি ম্যাচ দেখানো হবে। আয়োজক হিসেবে রয়েছে হাউজ ও অ্যাথলেট স্পোর্টস গিয়ার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সহযোগিতা করছে।

গত বৃহস্পতিবার তেজগাঁওয়ের একটি ফুটবল টার্ফে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ঢাকা ফুটবল ফিয়েস্তার বিস্তারিত তুলে ধরেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের একান্ত সচিব মো. তাছবীর হোসেন, অ্যাথলেট স্পোর্টস গিয়ারের সিইও সেজান মাহমুদ লিংকন এবং হাউজের সিইও ওয়াহিদ ওহী।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। অনুষ্ঠানে জাতীয় দলের সাবেক ও বর্তমান তারকা ফুটবলাররাও উপস্থিত থাকবেন। ২০০৩ সাফ চ্যাম্পিয়ন দলকে ট্রিবিউট দেওয়ার পরিকল্পনাও রয়েছে।

এছাড়া বিনোদন অঙ্গনের তারকারা বিশ্বকাপ নিয়ে তাঁদের রোমাঞ্চের অভিজ্ঞতা শেয়ার করবেন। অনুষ্ঠানে বিশ্বকাপ জার্সি নিয়ে ফ্যাশন শো ও ডিজে ফিউশন থাকবে।

১১ জুন বিশ্বকাপ শুরুর রাতে ঢাকার তিনটি জোনে এই আয়োজনের উদ্বোধন হবে। ইউরোপীয় ফুটবল সংস্কৃতির আদলে নির্মিত ফ্যান জোনে থাকবে ফুডস্টল, গেমিং এবং জার্সি ফেস্ট। এছাড়া পুরস্কার জেতার সুযোগও থাকবে।

আয়োজকদের মতে, বিশ্বকাপ নিয়ে বাংলাদেশে যে উন্মাদনা, ঢাকা ফুটবল ফিয়েস্তা ও ফ্যান জোন তা ভিন্ন মাত্রা যোগ করবে।

বিজ্ঞাপন