বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
ভারতের অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডব, সতর্কতা জারি সুদানের ন্যালে ড্রোন হামলায় ২১ নিহত, ৪০ আহত ঘূর্ণিঝড় অর্ণব: অতি প্রবল অবস্থায় পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর চট্টগ্রামের সীতাকুণ্ডে লরি চাপায় নিহত ৫, আহত ৪ সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে ফ্রান্সে জাতিগত হামলায় নিহত ১, আহত ৫, মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা বাড়ছে জর্ডানে গির্জায় সন্ত্রাসী হামলায় ৭ জন নিহত, ৩ দিনের রাষ্ট্রীয় শোক পাবনায় শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসা পরিচালক আটক তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্পে ১৮ জনের মৃত্যু ৭ মাত্রার ভূমিকম্পে তিব্বতে ১৬ জনের মৃত্যু, জরুরি অবস্থা জারি
খেলাধুলা

বিশ্বকাপের আগে আর্জেন্টিনার স্কোয়াডে পরিবর্তনের ইঙ্গিত স্কালোনির

বিশ্বকাপের আগে আর্জেন্টিনার স্কোয়াডে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন কোচ স্কালোনি।

বিশ্বকাপের আগে আর্জেন্টিনার স্কোয়াডে পরিবর্তনের ইঙ্গিত স্কালোনির

বিশ্বকাপ শুরু হতে আর এক সপ্তাহ বাকি। বিশ্বকাপ ধরে রাখার লক্ষ্যে আর্জেন্টিনা নিজেদের প্রস্তুতি নিচ্ছে। লিওনেল মেসি, লওতারো মার্তিনেস ও হুলিয়ান আলভারেসসহ দলটি দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে। প্রথম ম্যাচটি আগামীকাল রোববার হন্ডুরাসের বিপক্ষে এবং পরেরটি মৌরিতানিয়ার বিরুদ্ধে হবে।

যুক্তরাষ্ট্রের কানসাস সিটির ট্রেনিং ক্যাম্পে অনুশীলনরত আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি জানিয়েছেন, চূড়ান্ত স্কোয়াডে পরিবর্তন আনতে পারেন তিনি। এর কারণ হিসেবে খেলোয়াড়দের ফিটনেস সমস্যা উল্লেখ করেছেন। মেসি ও এমিলিয়ানো মার্তিনেসসহ অন্তত ছয়জন ফুটবলার নিয়ে শঙ্কা রয়েছে।

মেসি ইতোমধ্যে দলের সঙ্গে অনুশীলন শুরু করেছেন এবং প্রস্তুতি ম্যাচে খেলার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, আঙুলে চোট পাওয়া এমিলিয়ানো মার্তিনেসও অনুশীলন করছেন। পুনর্বাসন প্রক্রিয়ায় থাকা লেয়ান্দ্রো পারেদেস, নাহুয়েল মলিনা, নিকো পাজ ও গনসালো মন্তিয়েল আলাদাভাবে অনুশীলন করছেন।

স্কালোনি বলেন, “যারা আলাদাভাবে অনুশীলন করছে, তারা ধীরে ধীরে উন্নতি করছে। বিশ্বকাপের দল ঘোষণার সময় আমরা তাদের অবস্থা জানতাম।” তবে, তিনি সতর্ক করেছেন যে, প্রস্তুতি ম্যাচগুলোতে তাদের খেলিয়ে ঝুঁকি নেওয়া হবে না।

বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে যদি কেউ পুরোপুরি সেরে না ওঠে, তাহলে তাকে স্কোয়াড থেকে বাদ দেওয়া হবে। স্কালোনি বলেন, “এটা হতেই পারে। তবে ছেলেরা ভালো অবস্থায় আছে।”

স্কালোনি আরও জানান, ফিটনেস যাচাইয়ের পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি বলেন, “কোনো খেলোয়াড়কে বাদ দেওয়া কষ্টদায়ক, তবে দলের স্বার্থই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

বিজ্ঞাপন