মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
ব্রেকিং
সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫ সিয়াটলে ফুড ফেস্টিভ্যালের কাছে গোলাগুলিতে দুইজন নিহত, আহত পাঁচ চেরনিহিভে রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে ১০ জন নিহত, শিশু অন্তর্ভুক্ত রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়িচাপা, নিহত ১ ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ লাখের বেশি মানুষ নিরাপদ আশ্রয়ে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে চট্টগ্রামে দম্পতির মৃত্যু
খেলাধুলা

মেসির ফিটনেস নিয়ে সুখবর দিলেন কোচ স্কালোনি

মেসির ফিটনেস নিয়ে আশার খবর দিলেন আর্জেন্টিনা কোচ স্কালোনি।

মেসির ফিটনেস নিয়ে সুখবর দিলেন কোচ স্কালোনি

বিশ্বকাপের প্রাক্কালে লিওনেল মেসির চোট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল আর্জেন্টিনা সমর্থকরা। তবে আর্জেন্টিনা দলের কোচ লিওনেল স্কালোনি আশার বার্তা দিয়েছেন।

স্কালোনি জানিয়েছেন, মেসির ফিটনেস সমস্যা অনেকটাই কাটিয়ে উঠেছে। শুক্রবার স্কালোনি বলেন, ‘লিও (মেসি) ভালো আছে। ও দলের সঙ্গে আংশিক অনুশীলন করেছে, যা খুবই গুরুত্বপূর্ণ।’

তিনি আরও জানান, মেসি বিশ্বকাপে ফিট হয়ে মাঠে নামতে পারবেন। আগামী ১৭ জুন আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে।

মেসির খেলার সম্ভাবনা নিয়ে স্কালোনি বলেন, ‘প্রস্তুতি ম্যাচগুলোতে ও (মেসি) কিছু সময় খেলতেও পারে। আগামীকালের (হন্ডুরাসের বিপক্ষে) ম্যাচে নাকি পরের ম্যাচে (মৌরিতানিয়ার বিপক্ষে) খেলবে, সেটা আমরা দেখব।’

স্কালোনি বলেন, ‘ও অনেক ভালো অবস্থায় আছে এবং এটা আমাদের স্বস্তি দিচ্ছে।’

বিজ্ঞাপন