বুধবার, ২৯ জুলাই, ২০২৬
ব্রেকিং
সিয়াটলে খাদ্য উৎসবে গুলিতে তিনজন নিহত, আহত চারজন দক্ষিণ-পশ্চিম ইউরোপে দাবানল: ৩২৫,০০০ মানুষ নিরাপদ স্থানে সরানো হয়েছে সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫ সিয়াটলে ফুড ফেস্টিভ্যালের কাছে গোলাগুলিতে দুইজন নিহত, আহত পাঁচ চেরনিহিভে রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে ১০ জন নিহত, শিশু অন্তর্ভুক্ত রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়িচাপা, নিহত ১
খেলাধুলা

২০২৬ বিশ্বকাপে নরওয়ের ভাইকিং থিমে স্কোয়াডের ছবি প্রকাশ

নরওয়ে জাতীয় ফুটবল দল ২০২৬ বিশ্বকাপের জন্য ভাইকিং থিমে বিশেষ ছবি প্রকাশ করেছে।

২০২৬ বিশ্বকাপে নরওয়ের ভাইকিং থিমে স্কোয়াডের ছবি প্রকাশ

২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রস্তুতি উপলক্ষে 'ভাইকিং থিমে' বিশেষ দলীয় ছবি প্রকাশ করেছে নরওয়ে জাতীয় ফুটবল দল। শুক্রবার (৫ জুন) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম তুর্কি টুডে এ তথ্য জানায়।

অসলোতে, খ্যাতিমান আলোকচিত্রী ডেভিড ইয়ারোর তোলা ছবিতে ঐতিহ্যবাহী ভাইকিং পোশাকে দেখা যায় খেলোয়াড়দের। একটি ফিয়র্ডের পাশে তোলা ছবির পেছনে ছিল ভাইকিং লংশিপ, যা নরওয়ের ইতিহাস ও সংস্কৃতির প্রতিফলন তুলে ধরেছে।

১৯৯৮ সালের পর, এবারই প্রথম, বিশ্বকাপের মঞ্চে ফিরছে নরওয়ে। দলের নেতৃত্বে আছেন অধিনায়ক মার্টিন ওডেগার্ড এবং তারকা স্ট্রাইকার আরলিং হালান্ড।

গত সপ্তাহে, ফটোশুটটি সম্পন্ন হলেও চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের কারণে উপস্থিত থাকতে পারেননি ওডেগার্ড। পরে তাকে ছবিতে যুক্ত করা হয়।

নরওয়ে ফুটবল ফেডারেশনের মতে, বিশ্বকাপের আগে দলীয় ঐক্য এবং দেশের সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরতেই এই ব্যতিক্রমী আয়োজন।

বিজ্ঞাপন