মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
ব্রেকিং
সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫ সিয়াটলে ফুড ফেস্টিভ্যালের কাছে গোলাগুলিতে দুইজন নিহত, আহত পাঁচ চেরনিহিভে রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে ১০ জন নিহত, শিশু অন্তর্ভুক্ত রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়িচাপা, নিহত ১ ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ লাখের বেশি মানুষ নিরাপদ আশ্রয়ে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে চট্টগ্রামে দম্পতির মৃত্যু
জাতীয়

নয়াদিল্লির হোটেলে অগ্নিকাণ্ডে বাংলাদেশির মৃত্যু, ২২ জনের প্রাণহানি

নয়াদিল্লির একটি হোটেলে অগ্নিকাণ্ডে দগ্ধ বাংলাদেশির মৃত্যু, ২২ জনের প্রাণহানি।

নয়াদিল্লির হোটেলে অগ্নিকাণ্ডে বাংলাদেশির মৃত্যু, ২২ জনের প্রাণহানি

ভারতের রাজধানী নয়াদিল্লির একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ এক বাংলাদেশির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ জুন) বাংলাদেশ হাইকমিশন সামাজিক যোগাযোগ মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে।

নয়াদিল্লির হোটেলে লাগা আকস্মিক আগুনে সেখানে অবস্থানরত দুটি বাংলাদেশি পরিবারের সদস্যরা গুরুতরভাবে দগ্ধ ও আহত হন। বৃহস্পতিবার বাংলাদেশ হাইকমিশন এক পোস্টে এ তথ্য জানায়।

ঘটনার পর আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে, সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৪৪ বছর বয়সী নুরুল আমিনের মৃত্যু হয়।

ভয়াবহ ওই অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলাদেশি সহ মোট ২২ জন নাগরিক প্রাণ হারিয়েছেন, যাদের মধ্যে সাতটি দেশের নাগরিক রয়েছেন।

নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, প্রয়াত নুরুল আমিনের মরদেহ দ্রুত বাংলাদেশে তার পরিবারের কাছে পাঠানোর জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। এছাড়া অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও চিকিৎসাধীন বাংলাদেশি পরিবারগুলোর সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে তাদের সকল ধরনের সহযোগিতা প্রদান করা হচ্ছে।

বিজ্ঞাপন